দখলদার রক্ষার এ ভূমিকা কার স্বার্থে
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩
বাংলাদেশ ভূখণ্ডের সৃষ্টি, গড়ে ওঠা সভ্যতা এবং অধিবাসীদের জীবন-জীবিকার সঙ্গে নদীর সম্পর্ক অচ্ছেদ্য। দেড় হাজারের মতো নদীর অস্তিত্ব থাকলেও নির্বিচার দখল ও সীমাহীন দূষণে বেশির ভাগই এখন মৃতপ্রায়। নদ-নদী রক্ষায় সরকার ১০০ বছরের মহাপরিকল্পনা করেছে। জাতীয় নদী রক্ষা কমিশন গঠনের পাশাপাশি প্রণীত হয়েছে জাতীয় পানি আইন। উচ্চ আদালত বাংলাদেশের নদ-নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা দিয়ে নদী রক্ষায় কমিশনকে অভিভাবক হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু অবস্থাদৃষ্টে দেখা যাচ্ছে, অভিভাবক সংস্থাটি দখলদারদের রক্ষায় রীতিমতো কোমর বেঁধে নেমেছে।
প্রথম আলোর খবর জানাচ্ছে, ২৯ কোটি টাকা ব্যয়ে চার বছর সমীক্ষা চালিয়ে ৪৮টি নদী দখলের সঙ্গে জড়িত প্রায় ৩৮ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করেছিল নদী রক্ষা কমিশন। কিন্তু গত ১৫ ডিসেম্বর কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দখলদার নিয়ে তৈরি করা সেই তালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি সংস্থাটির ওয়েবসাইটে দখলদার স্থাপনার তালিকা দিয়ে পরে তা সরিয়ে নেওয়া হয়। চূড়ান্ত প্রতিবেদনে দখলদারদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
এ সিদ্ধান্তের পেছনে কমিশনের চেয়ারম্যানের যুক্তি হলো, উচ্চ আদালতের এক রায়ে সিএস রেকর্ডের ভিত্তিতে অবৈধ দখলদারদের চিহ্নিত করতে বলা হয়েছিল। কিন্তু প্রকল্পে তাঁদের চিহ্নিত করা হয়েছে পানি আইন ২০১৩-এর ভিত্তিতে। এ তালিকা প্রকাশ করলে আইনি ও প্রশাসনিক সমস্যা হতে পারে। প্রথম আলোকে তিনি বলেছেন, সমীক্ষায় দখলদারদের নাম নেই, শুধু স্থাপনার নাম দেওয়া হয়েছে। কিন্তু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ুবিশেষজ্ঞ মুনির হোসেন চৌধুরী বলেছেন, প্রথমে দখলদারদের নাম দেওয়া হলেও কমিশনের চেয়ারম্যানের চাপে নাম বাদ দেওয়া হয়েছে।
প্রকল্পটি শুরুর সময় কমিশনের চেয়ারম্যান ছিলেন মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেছেন, সব আইন মেনে দখলদারদের তালিকা করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন থেকে তালিকা বাদ দেওয়ার অর্থ হচ্ছে দখলদারদের প্রশ্রয় দেওয়া। পরিবেশ আইনবিদেরাও বলছেন, ‘নদীদূষণ ও অবৈধ দখলদারি থেকে ৪৮ নদী রক্ষা’ প্রকল্পটিতে উচ্চ আদালতের নির্দেশনার ব্যত্যয় হয়নি। এ প্রকল্পে দখলদার চিহ্নিত করতে শুধু পানি আইন নয়, বন্দর আইন ও ভূমি আইনের সহায়তা নেওয়া হয়। এ ছাড়া মহাকাশবিষয়ক গবেষণা সংস্থা স্পারসোর সহযোগিতা নিয়ে জিপিএসের ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ করা হয়। সরেজমিনে পরিদর্শনও করেছেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ প্রেক্ষাপটে সিএস খতিয়ানের দোহাই তুলে দখলদারদের তালিকা বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নদী কমিশন নিয়েছে, তা চূড়ান্ত অযৌক্তিক। কেননা, ১৯৪০ সালে করা সিএস খতিয়ানে চিহ্নিত সব নদ-নদীর অবস্থান এখন আর আগের জায়গায় নেই। পানি আইনে নদীর সীমানা ও তীরবর্তী ভূমিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা আছে। সিএস খতিয়ানের সঙ্গে পানি আইন সাংঘর্ষিকও নয়।
নদ-নদী ও প্রাকৃতিক জলাশয় দখল ও দূষণের আশঙ্কাজনক চিত্র প্রতিদিনই সংবাদমাধ্যমের শিরোনাম হয়। রাজনৈতিক ও সামাজিক প্রভাবশালী থেকে শুরু করে সরকারি সংস্থা—সবাই এ প্রক্রিয়ায় শামিল। উচ্চ আদালত নদী রক্ষা কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে দখলদারদের কবল থেকে নদী মুক্ত করার নির্দেশ দিয়েছেন।
একসময় দখলদারদের তালিকা তৈরি করে সারা দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। সেটি এখন বন্ধ থাকায় দখলদারদের একপ্রকার পুনর্বাসনই করা হলো। আর এখন কমিশন অস্বচ্ছ উপায়ে দখলদারদের তালিকা প্রকাশ না করার যে সিদ্ধান্তটি নিয়েছে, তা স্মরণকালের মধ্যে নদ-নদীর ওপর সবচেয়ে বড় আঘাত। নদী রক্ষা কমিশন কোনোভাবেই দখলদার রক্ষার কমিশনে পরিণত হতে পারে না। প্রশ্ন হলো, কার স্বার্থ রক্ষায় নেমেছে নদী কমিশন। অবৈধ দখলদারের নাম প্রকাশ না করলে কাদের নাম প্রকাশ করবে সংস্থাটি?
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
